Tuesday, May 26, 2026

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

Date:

Share post:

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদলত (Supreme Court)। যা সেনাবাহিনীতে থাকা লিঙ্গ বৈষম্য (Gender Equality) দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, স্বল্পমেয়াদি কমিশনে নিযুক্ত মহিলা অফিসারদের স্থায়ী নিয়োগ না করার প্রথা আসলে ‘প্রাতিষ্ঠানিক বৈষম্যেরই ফল’। আদালত স্পষ্ট করে, স্থায়ী কমিশনের পদগুলি শুধুমাত্র পুরুষ অফিসারদের জন্য সংরক্ষিত—এমন ধারণা ভুল। আদালত নির্দেশ দিয়েছে, মামলা চলাকালীন যেসব মহিলা অফিসার ১৪ বছর কাজের পর বাহিনী থেকে অব্যাহতি নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে ২০ বছরের চাকরির সমতুল্য হিসেবে গণ্য করতে হবে। সেই অনুযায়ী পেনশনও দিতে হবে।

রায়ে বলা হয়েছে, স্বল্পমেয়াদি কমিশনে কর্মরত অফিসাররা তাঁদের প্রাপ্ত গ্রেড, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে স্থায়ী কমিশনের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন। আদালত পর্যবেক্ষণ করেছে, আগে মহিলা অফিসারদের বার্ষিক গোপনীয় রিপোর্ট (ACR) তৈরির ক্ষেত্রে অনেক ত্রুটি ছিল। অনেক ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন ছাড়াই দায়সারা ভাবে রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল যে মহিলারা স্থায়ী কমিশনের পদ পাবেন না। আরও পড়ুন: ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্থায়ী কমিশনের আবেদন বারবার খারিজ হওয়ায় একাধিক মহিলা সেনা কর্মকর্তা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতেই উঠে আসে সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্যের প্রশ্ন। শেষ পর্যন্ত এই রায়ে আদালত স্পষ্ট করে দেয়, স্থায়ী নিয়োগ পাওয়ার অধিকার নারী-পুরুষ নির্বিশেষে সকল অফিসারের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...