Tuesday, May 26, 2026

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

Date:

Share post:

 

দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

২০১৮ সাল থেকে নাইট ব্রিগেডের সদস্য রিঙ্কু। বিগত কয়েক বছরে তাঁর ব্যান্ড ভ্যালু কয়েক গুণ বেড়েছে। এবার তাঁকেই সহ অধিয়ানক করল কিং খানের দল। মঙ্গলবার নাইটদের বিশেষ অনুষ্ঠানে
সিইও ভেনকি মাইশোর ঘোষণা করেন এবার কেকেআর দলের সহ অধিনায়ক রিঙ্কু সিং।

মঙ্গলবার বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সমর্থকদের সামনে ক্রিকেটার সঙ্গে পরিচিত করে দিল কেকেআর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

জমকালো অনুষ্ঠানে বাড়তি মাত্রা এনে দিলেন শেন ওয়াটসন ।তিনি গিটার হাতে গান করেন। পাশপাশি গোটা দল এক মঞ্চে হাজির হল।

ভেনকি মাইশোর বলেন, “এটা আমার ১৬তম মরশুম। প্রতিবার একই স্পিরিট দেখতে পাই। শাহরুখ, জুহিরা এই স্পিরিটটাকেই দারুন ভালোবাসে। আজ ওরা কেউ নেই। তবে ওরা সবাই আসবে। এবার আমাদের দল ভালো হয়েছে। আশা করি দারুন একটা মরশুম কাটবে।”

 

কোচ অভিষেক নায়ার বলেন,” আমি অনেক দিন রিঙ্কুকে দেখছি এখানে সাপোর্ট হিসাবে ছিলাম তখন থেকে ওকে দেখছি। এখন আমি হেড কোচ। আমার মনে হয় এটাই সঠিক সময় ওকে দায়িত্ব দেওয়ার। ওকে রাহানেকে ভালোভাবে সাহায্য করতে পারবে।
আমাদের দল দারুন, ভালো প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফ আছেন। ”

নাইট মেন্টর ব্রাভো বলেন, “আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামছি। চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ আমাদের দলে আছে। ”

রাহানের প্রশংসা করে ওয়াটসন বলেন, “রাহানে ক্যাপ্টেন কুল। ঠান্ডা মাথায় মাঠে দলকে নেতৃত্ব দেন।

এই মঞ্চ থেকে আরও একটা বড় ঘোষণা করল কেকেআর।  আন্দ্রে রাসেলকে সম্মান জানিয়ে ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠাল নাইট ম্যানেজমেন্ট। এই জার্সি পরেই খেলতেন রাসেল। যিনি অবসর নিয়েছেন।  তবে কেকেআর দলের সঙ্গে যুক্ত আছেন  পাওয়ার কোচ হিসেবে।

_

_

_

_

_

_

Related articles

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...