বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক! ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায় ব্যাপক পক্ষপাতিত্বে আটকে নেই। দেশের বাকি নির্বাচনমুখী রাজ্যগুলিও তার শিকার। আদতে সেই পক্ষপাতিত্ব কতটা বিজেপির স্বার্থে, ফের উদাহরণ তুলে ধরে স্পষ্ট করে দিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বেছে বেছে বিজেপির ঘনিষ্ঠ পর্যবেক্ষক (police observer) বাংলায় পাঠানোর সর্বশেষ উদাহরণ জয়ন্ত কান্ত। ছবি ও তথ্য পেশ ব্রাত্য বসু (Bratya Basu) ও পার্থ ভৌমিকের (Partha Bhowmick)।
Sponsored

নির্বাচন কমিশনের (Election Commission) মধ্যরাতের নির্দেশিকায় বাংলায় ৮৪ জন নতুন পুলিশ পর্যবেক্ষক (police observer) আসছেন। তার মধ্যে একজন আইপিএস জয়ন্ত কান্ত (IPS Jayant Kant)। তাঁকে মালদহের তিনটি বিধানসভা এলাকা – মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানেই বিজেপি যোগ স্পষ্ট করে দিয়েছে বাংলার শাসকদল।
জয়ন্ত কান্তর (IPS Jayant Kant) স্ত্রী স্মৃতি পাসওয়ান। তিনি সম্প্রতি বিহারে বিজেপিতে যোগদান করে গুরুত্বপূর্ণ নেত্রী হয়েছে দলের। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন তিনি। এমনকি তাঁর যোগ বিহারের এমন একটি জায়গার সঙ্গে যা বাংলার সীমান্তবর্তী। জামুই কেন্দ্র থেকে তাঁকে লোকসভা প্রার্থী করার কথাও ভেবেছে বিজেপি।
সেখানেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর নির্দেশে কীভাবে নির্বাচন কমিশন প্রতিটি পদক্ষেপ ফেলছে তা তুলে ধরেন বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, ৮৪ জন পর্যবেক্ষকের অন্যতম একজন জয়ন্ত কান্ত। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় পাশাপাশি এলাকায় পর্যবেক্ষকের স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী। ২০২৯ লোকসভা নির্বাচনে জামুই আসন থেকে সম্রাট চৌধুরির, বিহারের উপমুখ্যমন্ত্রীর হাত থেকে পতাকা নেওয়া এই নেত্রী প্রার্থী হবেন।
আরও পড়ুন : ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা
যেভাবে কমিশনকে দিয়ে বাংলার প্রশাসনের উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করছে কেন্দ্রের বিজেপি সরকার, তা স্পষ্ট করে ব্রাত্যর দাবি, একটি সন্ধ্যায় বাংলার ৭৩ জন রিটার্নিং অফিসারকে (Returning Officer) বদলি করা হল। এভাবেই প্রশাসনের নিরাপত্তা কাঠামোকে ভেঙে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সম্পূর্ণ খোলনলচে বদলে দেওয়া। একে বলে ‘শাহি সংবাদ’। শাহি প্রশাসনের আস্বাদ নিতে কেমন লাগে দেখো।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
