Tuesday, May 26, 2026

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

Date:

Share post:

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে এতজন ডাক্তারকে তুলে নিলে স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়ার আশঙ্কা আরামবাগে। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন, তিনি কমিশনের চিঠি পেয়েছেন। এই ধরনের নোটিশে হতবাক চিকিৎসক মহল। অভিযোগ উঠছে কমিশনের এই নির্দেশের ফলে রোগী পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন এলাকাবাসী। সাধারণত ভোটের ডিউটিতে সরাসরি ডাক্তারদের প্রিসাইডিং অফিসার হিসেবে ব্যবহার করতে দেখা যায় না। কিন্তু ভ্যানিশ কুমারের কমিশন বিজেপির নির্দেশ মতো এভাবে বাংলায় সরকারি আমলা পুলিশ থেকে এখন ডাক্তারদের ব্যবহার করতে চাইছে তা কার্যত উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন: বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

বুধবার নির্বাচনী প্রচারে বেরিয়ে এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ। তিনি জানান, হাসপাতালের ডাক্তারদের যদি তুলে নেয় কমিশন তাহলে খুব স্বাভাবিকভাবেই হাসপাতাল অচল হয়ে যায়। এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। অভিযোগ, কমিশনের এই নির্দেশ কার্যকর হলে কার্যত অচল হয়ে পড়তে পারে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা। এখন এইটাই দেখার যে এই উদ্বেগ ও সমালোচনার পরে কী পদক্ষেপ নেওয়া হয় কমিশনারের তরফ থেকে।

Related articles

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...