Wednesday, May 27, 2026

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

Date:

Share post:

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, তিনি মনেপ্রাণে চাইছেন।

ঠোঁটকাটা রাজনীতিবিদ হিসাবে বর্ষীয়ান রেনুকা রাজনীতিতে যথেষ্টই পরিচিত। বাংলায় তৃণমূল এবং জাতীয় কংগ্রেসের মধ্যে লড়াই আছে জেনেও তিনি মনের কথা বলতে কসুর করেননি। বলেছেন, বাংলায় আমার দল আরও বড় হোক, শক্তিশালী হোক, আসন জিতুক আমি চাই। কিন্তু এবারের ভোটে আমি চাই তৃণমূল কংগ্রেস জিতুক। বিজেপি সর্বগ্রাসী প্রতিহিংসা নিয়ে এবারের ভোটে বাংলায় ঝাঁপিয়েছে। পালটা লড়াই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। চাবুক। অন্য কোথায়, অন্যবার কী হবে জানি না। কিন্তু এবার চাই জয় হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেনুকা যেটা বুঝতে পেরেছেন, সেটা যদি প্রদেশ কংগ্রেস বুঝত!

আরও পড়ুন- লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...