Friday, March 27, 2026

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

Date:

Share post:

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এবার ইরান-আমেরিকার (Iran US tensions) যুদ্ধের বলি হলেন আরও এক ভারতীয়। জানা গিয়েছে, ইরানের তরফে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ballistic missile strike) ছুড়ে হামলা চালানো হয়। তাকে আবুধাবির তরফে পাল্টা ইন্টারসেপ্টর ছুঁড়ে প্রতিহত করা হয়। কিন্তু দুই ক্ষেপণাস্ত্র সংঘর্ষের পরে তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে সুয়েইহান স্ট্রিটে। যা চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের, আহত হয়েছে আরও তিনজন। আবুধাবি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক। আরও পড়ুন: ৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

ভারতীয় দূতাবাসের তরফ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, “আবুধাবিতে ধ্বংসাবশেষে চাপা পড়ে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা গভীরভাবে শোকপ্রকাশ করছি। প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে।” অন্যদিকে জর্ডনের বিদেশমন্ত্রকের তরফ থেকেও আহত ও নিহতদের পরিচয় জানানো হয়েছে। আহতদের মধ্যেও একজন ভারতীয় নাগরিক আছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতীয় নাগরিকের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।

Related articles

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...