Saturday, May 30, 2026

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

Date:

Share post:

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে আদালতের দ্বারস্থ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রধান বিচারপতি সুজয় পালের (Chief Justice Sujoy Pal) কাছে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

রাজ্যের মুখ্যসচিব, ডিজিপির মত পদে রদবদল এনে নজির তৈরি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। এরপর থেকে প্রায় প্রতিদিন প্রশাসন থেকে পুলিশের কয়েকশো পদে বদল করেছে নির্বাচন কমিশন। একদিকে যেমন প্রশাসনিক ক্ষেত্রে বিডিও স্তরে বদল করা হয়েছে, অন্যদিকে পুলিশের ক্ষেত্রে থানার ওসি স্তরেও বদল করা হয়েছে।

কমিশনের (Election Commission) এই পদক্ষেপে প্রশাসন ও পুলিশের কাজে ব্যাপক সমস্যা হচ্ছে। এমনই দাবি তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান তিনি। প্রধান বিচারপতি সুজয় পাল মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন : ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

ইতিমধ্যে এর আগে রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিক মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির রদবদল নিয়েও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলার শুনানিও শেষ হয়ে গিয়েছে। যদিও এখনও রায় দান স্থগিত রেখেছে আদালত।

Related articles

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...