Site Logo

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

EBBS Desk·
রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ এক বিজেপি কর্মী। ময়দান থানায় (Maidan police station) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিধায়ক জাভেদ খানের (Javen Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

Sponsored

Sranchi In Article

২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলায় তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজে উপস্থিত থাকতেন। তা মুসলিম নিয়ম বিরোধী। মহিলাদের উপস্থিতি পুরুষদের জমায়েতে ইসলাম-বিরোধী বলে দাবি অভিযোগকারীর। তাঁর এই উপস্থিতিকে সমর্থন জানাতেন বিধায়ক তথা খিলাফৎ কমিটির (Khilafat Committee) সভাপতি জাভেদ খান। তাই তাঁর বিরুদ্ধেও পদক্ষেপের দাবি জানান নাজিয়া ইলাহি খান নামে এক বিজেপি কর্মী।

অভিযোগকারীর দাবি, রেড রোডের সেই নামাজের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কথা বলতেন। ইসলাম মতে কোনও ধর্মীয় জমায়েতে রাজনৈতিক কথা বলা যায় না, বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ধরনের কথা বলতেন রেড রোডের নামাজের অনুষ্ঠানে তাতে ধর্মীয় সম্প্রীতিও (communal harmony) নষ্ট হওয়ার অভিযোগ তোলেন অভিযোগকারী বিজেপি কর্মী। যদিও তার সমর্থনে কোন নামাজে এই ধরনের বক্তব্য পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনও উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন : জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

ময়দান থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে এফআইআর (FIR) হিসাবে গ্রহণ করার অনুরোধ জানান অভিযোগকারী। সাম্প্রদায়িক উস্কানি ও হুমকির অভিযোগ জানিয়ে বিষয়টির তদন্তের অনুরোধ জানানো হয়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →