বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও হামলা করিয়ে ক্ষমতায় এসেছে সেই অভিযোগ পুরুলিয়া থেকে তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে চার্জশিট (chargesheet) পেশের দাবি তুললেন তিনি। নারায়ণগড়ের বেলদা থেকে নির্বাচনী প্রচারে (election campaign) খুলে দিলেন রাজ্যে অশান্তির চেষ্টা করা বিজেপির শীর্ষ নেতাদের স্বরূপ।

বাংলায় এসে বাংলার শাসকদলের বিরুদ্ধে যে চার্জশিট পেশের বার্তা দিয়ে বিজেপি কর্মীদের চাঙ্গা করার চেষ্টা চালিয়েছিলেন অমিত শাহ। পাল্টা তাঁর ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার সরব মমতা। তিনি দাবি তোলেন, দিল্লিতে একটা সরকার এসেছে বিজেপির সরকার, এত অত্যাচার, স্বৈরাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা লুটেপুটে খাবে? বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট (chargesheet)। আমি বলি প্রথম চার্জশিট মোদি (Narendra Modi) আর অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে হওয়া উচিত। যারা হামলা লাগিয়ে হামলা করে ক্ষমতায় এসেছে।

বিজেপির স্বরূপ খুলে দিতে সাম্প্রতিক নির্বাচনের আগে বাংলায় যে অরাজকতা তৈরির চেষ্টা করছে বিজেপি, তাও স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। তিনি জানান, হিন্দু-মুসলমানে ভাগাভাগি। আইপিএস-আইপিএসে (IPS) ভাগাভাগি, আইএএস-আইএএসে (IAS) ভাগাভাগি, রাজ্য পুলিশে ভাগাভাগি, সিভিল সার্ভিসেও ভাগাভাগি। প্রশাসনেও ভাগাভাগি। কোনওদিন এরকম ছিল না। এরা আমাদের অ্যাসেট। আজ বিজেপির ক্যাসেট সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও। তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে। আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে।

আদতে বাংলায় ধর্ম বিদ্বেষের জিগির তুলতে যে প্রচার বিজেপি চালাচ্ছে, তার স্বরূপও এদিন খুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দিকে ধর্ম নিয়ে আঙুল তোলা বিজেপি সম্পর্কে মমতার পাল্টা প্রশ্ন, বিজেপি আসলে বক ধার্মিক। কোনও ধর্মকেই ভালোবাসে না। কাশীর বিশ্বনাথের মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছে। দিল্লিতে বস্তি ওঠাতে গিয়ে মাকালীর মন্দির ভেঙেছেন কি ভাঙেননি।

আরও পড়ুন : নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

আদতে বাংলা বিরোধী বিজেপি বাংলাকে কলঙ্কিত করতেই যে চক্রান্ত চালাচ্ছে বিজেপি, নারায়ণগড়ের (Narayangarh) সভা থেকে তাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ওদের মূল টার্গেট বাংলাকে বাদ দাও। বাংলা রাজ্য তুলে দাও। মানুষকে এসআইআরের (SIR) লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা হয়েছে। সবাইকে অসম্মান করা হয়েছে। আজও অনেকে কাঁদছে।

–

–

–

–
