Tuesday, March 31, 2026

আলুচাষীদের জন্যও শস্যবিমা, জোড়াফুলের কোনও বিকল্প নেই: পাঁশকুড়ায় বার্তা মমতার

Date:

Share post:

“কোনও কুৎসা, অপপ্রচারে কান দেবেন না“ আলুচাষীদের উদ্দেশে বার্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি আশ্বাস দেন, আমাদের সরকার বিনা পয়সায় শস্যবিমা করেছে। আলুচাষীদের (Potato Farmer) জন্যও করা আছে। নারায়ণগড় বিধানসভায় বেলদাতে জনসভা শেষ করে পাঁশকুড়ার সভা মঞ্চে যান মমতা। আর সেখানেই তিনি জানান, পাশে আছে তৃণমূল।

আলুচাষীদের উদ্দেশে মমতা (Mamata Banerjee) বলেন, “কোনও কুৎসা, অপপ্রচারে কান দেবেন না। আমাদের সরকার বিনা পয়সায় শস্যবিমা করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়। কিন্তু কৃষকদের এক পয়সাও দিতে হয় না। আলুচাষিদের জন্যও করা আছে।”

পাঁশকুড়ার বিভিন্ন বঞ্চনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, “পানীয় জল পৌঁছোনোর জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প করেছি। দীর্ঘ দিন দিল্লির জমিদারদের কাছে আবেদন জানিয়েছি, যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দিন। প্রতি বছর মানুষ বন্যায় ভাসে। প্রতি বছর আসে, জানি মানুষের কী কষ্ট। এত দিন বলার পরেও কেন্দ্রীয় সরকার করে দেয়নি। আমরা দেড় হাজার কোটি টাকা দিয়েছিল। এটা রূপায়িত হলে পাঁশকুড়াও উপকৃত হবে।” জোড়াফুলের কোনও বিকল্প নেই- সাফ জানান মমতা।

তৃণমূল সুপ্রিমো বলেন, “স্বাস্থ্যসাথী আমরা দিই। কৃষকদের ১০ হাজার টাকা করে দিই। যাদের এক কাঠা জমি রয়েছে, তাদের ৪ হাজার টাকা করে দিই। ভাগচাষীরাও ২০০০ টাকা করে বছরে দু-বার পাবেন। আমাদের অঙ্গীকার হল, লক্ষ্মীর ভান্ডার সারাজীবন চলছে এবং চলবে। আমরা ৩০ লক্ষ বাড়ির জন্য মাত্র ৬ মাসে টাকা দিয়েছি। আগামী দিনে সব কাঁচা বাড়ি পাকা করে দেব। তাই একজনের হার মানে বিজেপি সব কেড়ে নেবে আপনাদের থেকে। ভোটের আগে দেয় ক্যাশ, তারপর দেয় গ্যাস। এক মাস জ্বলবে। তারপর গ্যাস ফুরিয়ে যাবে।”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...