Tuesday, March 31, 2026

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

Date:

Share post:

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই প্রিয় অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral in Social Media) হয়েছে তাঁর লেখা প্রবন্ধের অংশ। তা দেখে হতবাক নেট পাড়া। কল্পনার মৃত্যুকে যে ভাবে বাস্তবে মিলালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), তা নিছক কাকতালীয় নাকি অলৌকিক কোনও যোগ আছে?

২০১৮ সালে ‘আর্টিস্ট ফোরাম’-এর ‘বাতায়ন’ পত্রিকায় লেখা রাহুলের লেখা একটি প্রবন্ধ। যার নাম ছিল ‘বান্ধবীরা’। তাতে মৃত্যুর পর কেমন অনুভব করছেন রাহুল তা লিখেছিলেন নিজেই। “মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিলো। শেষ সিঁড়িটা মিস করেছি। বিয়াল্লিশ তো যাওয়ার বয়স নয়। বেরিয়ে এলাম জল থেকে। শরীর অবশ্য় অন্যরা তুলছে। শরীরটা এখন ক্লাবঘরে রাখা।” যদিও লেখার মধ্যে অনেক অসঙ্গতি আছে। তবুও বিয়াল্লিশে জলে ডুবে মৃত্যুকে মেলালেন তিনি। আরও পড়ুন: গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

তবে রাহুলের লেখা বেশ কিছু নাটকেও নিজের মৃত্যুকে সহজভাবে সামনে আনেন রাহুল। যে গল্প নিয়ে নাটক তৈরি হয়েছিল ‘যে জানালাগুলোর আকাশ ছিল’। নাটকটি পরিচালনা করেন সৌরভ পালোধি। নাটকের গল্পেও চার বন্ধুর মধ্যে মারা যাচ্ছেন রাহুল অভিনীত চরিত্রটি। এছাড়াও, রাহুলের ফেসবুক প্রোফাইলে লেখা চন্দ্রবিন্দুর সেই গানের লাইন, “আমরা কমতি পড়লে লোন দিই জন্মদিন।”

জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর আউটডোর শুটিং-এ তালসারিতে গিয়েছিলেন রাহুল। সেখানেই রহস্যজনকভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এরপর ধোঁয়াশা আর বেশ কিছু পরস্পর বিরোধী প্রশ্ন সামনে এসেছে। যা নিয়ে টলিউড থেকে নেট পাড়াতে অভিনেতাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...