Tuesday, March 31, 2026

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

Date:

Share post:

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian Momo League- IML)’ চালু করল এই সংস্থা। এই উদ্যোগের লক্ষ্য ম্যাচ চলাকালীন গ্রাহকদের অর্ডার সংখ্যা ও গড় অর্ডার ভ্যালু বৃদ্ধি করা।

এই উদ্যোগের আকর্ষণ হিসেবে কলকাতা-সহ ৬টি শহরভিত্তিক প্রাকৃতিক রঙের বিশেষ মোমো ভ্যারিয়েন্ট এবং ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian Momo League- IML)স্পেসাল কম্বো চালু করা হয়েছে। থাকছে আরও চমক, এই কম্বো কিনলে ম্যাচের টিকিট জেতার সুযোগও থাকছে। ৮০+ শহরে ৮০০+ আউটলেটের এই সংস্থা প্রত্যেক শহরের নিজস্ব রঙ- এর মোমো তৈরির ভাবনায় শহরভিত্তিক ফ্যানডম ও রিয়েল-টাইম এনগেজমেন্টকে যুক্ত করবে।

এছাড়া থাকছে লাইভ মোমো স্কোরবোর্ড-এর মাধ্যমে বিভিন্ন শহরের অর্ডার রিয়েল-টাইমে ট্র্যাক করা হবে। এই উদ্যোগের মাধ্যমে মোমোকে শুধু স্ন্যাক নয়, বরং ম্যাচ-টাইম রিচুয়াল হিসেবে প্রতিষ্ঠা করা এবং ডাইন-ইন ও ডেলিভারিতে চাহিদা বৃদ্ধি করা। আইপিএলের মধ্যেই চার ছক্কার সঙ্গে বিনোদনের মহা ধামাকা সঙ্গে খাদ্য রসিকদের বিরাট অফার নিয়ে এল মোমো সংস্থাটি।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...