Tuesday, June 2, 2026

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

Date:

Share post:

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। বুধবার, নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে ফের বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েন বিদায়ী বিধায়ক। রাস্তায় তাঁকে দেখেই ‘জয় বাংলা’, ‘চোর-চোর’ স্লোগান স্থানীয়দের একাংশ। গাড়ি থেকে নেমে ফের ঝগড়া করতে তেড়ে যান বিজেপি প্রার্থী। তবে, হাওয়া ঘুরে গিয়েছে বুঝতে পেরেই আর বেশি হম্বিতম্বি করেননি তিনি।

দলবদলু শুভেন্দুকে ‘চোর-চোর’ স্লোগান শুনতে হয় অনেক সময়ই। তাঁকে দেখেই ‘জয় বাংলা’ বলে অনেকেই। পুরুষদের তো বটেই, মহিলাদেরও কটূক্তি করতে পিছুপা হন না বিদায়ী বিজেপি বিধায়ক। এদিন দলবদল নিয়ে নন্দীগ্রামের দীনবন্ধুপুর যাচ্ছিলেন শুভেন্দু। তাঁর কনভয় দেখেই ‘চোর-চোর’, ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয়দের একাংশ। পাল্টা জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন শুভেন্দুর অনুগামীরা।

এর পরেই গাড়ি থেকে নেমে তেড়ে যান শুভেন্দু (Subhendu Adhikari)। তবে, অতীতে কুকথা বলে বিস্তর সমালোচনার মুখে পড়া শুভেন্দু এবার কিছুটা সংযত। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, “এ সব করে লাভ নেই। এ বার হবে না, ভাই। ২০২১-এর মতো করতে দেব না। আমার অধিকার আছে প্রার্থী হিসাবে সকলের কাছে যাওয়ার।“ এদিন বিকেলে ভবানীপুরে গুটিকয়েক অনুগামী নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী শুভেন্দু। তবে, স্লোগান দেননি কেউ।

Related articles

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...