Monday, April 6, 2026

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

Date:

Share post:

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর, ওরলীতে একটি বিলাসবহুল (Luxury Apartment) আবাসনে ফ্ল্যাট কিনেছেন শ্রেয়া। যদিও জানা যাচ্ছে, এই বিনিয়োগ তিনি একা করেননি, তাঁর মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালও এই ফ্ল্যাটের অংশীদার। ২৭৫০ বর্গফুটের এই বিশাল ফ্ল্যাটটির দাম আনুমানিক ২৯.৭০ কোটি টাকা। ফ্ল্যাটের কার্পেট এরিয়া ২৪৩০ বর্গফুট। ১ এপ্রিল ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করেছেন তিনি।ইতিমধ্যেই এই ফ্ল্যাটের দাম নিয়ে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। শ্রেয়া যেখানে ফ্ল্যাট কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। স্ট্যাম্প ডিউটি বাবদ ১.৭৮ কোটি টাকা খরচ করতে হয়েছে শ্রেয়াকে। রয়েছে তিনটি কার পার্কিং। আগে থেকেই মুম্বইয়ে শ্রেয়ার নিজস্ব বাড়ি ও একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডি আছে। এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। একাধিক নামী ব্র্যান্ডের দামি গাড়ি রয়েছে তাঁদের ঝুলিতে। আরও পড়ুন: বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবারপ্রসঙ্গত, অরিজিতের পথ অনুসরণ করেই শ্রেয়া জানিয়েছেন এই মুহূর্তে গান না ছাড়লেও এখন থেকে গান নির্বাচনের ক্ষেত্রে তিনি হিসেবে কষবেন। ‘চিকনি চামেলি’র মত গানে আর প্লেব্যাক করতে একেবারেই আগ্রহী নন তিনি। শ্রেয়া ঘোষাল যে এখন জীবনের প্রতিটি পদক্ষেপ হিসেব করেই ফেলছেন সেই বিষয়ে দ্বিমত পোষণ করছে না অনুরাগীরা।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...