পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত। শেষ পর্যন্ত ইরানের (Iran) শর্তের কাছে মাথা নত করে দুই সপ্তাহের জন্য অস্ত্র সংবরনের ঘোষণা করল হোয়াইট হাউস। যদিও ট্রাম্প দাবি করলেন, ইরান তাঁদের শর্তে (condition) রাজি হয়েছে বলে।

হরমুজ প্রণালী (Strait of Hormuz) খোলা নিয়ে জট কাটার জন্য বৃহত্তর হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতীয় সময় ভোর পাঁচটা থেকে সেই হামলা হওয়ার কথা ছিল। পাল্টা পশ্চিম এশিয়ায় মার্কিন সংস্থাগুলির প্রযুক্তি ক্ষেত্র, পারমাণবিক ক্ষেত্রে যেসব যোগ রয়েছে, সেখানে হামলা চালানোর কথা সাফ জানিয়ে দিয়েছিল ইরান। এই পরিস্থিতিতে আলোচনায় আসা ছাড়া আর কোনও পথ ছিল না আমেরিকা ও ইরানের কাছে।

তবে ইরান আমেরিকার শর্ত মেনেছে দাবি করলেও কোনও শর্তের কথা আমেরিকা জানাতে পারেনি। উল্টে ইরানের (Iran) তরফে জানানো হয়েছে আমেরিকা (USA) তাদের কোন কোন শর্ত (condition) মেনে নিয়েছে আমেরিকা। যে ১৫ শর্ত আমেরিকা মেনে নিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলি হল –
সমস্ত ধরনের আক্রমণ বন্ধ।
হরমুজের উপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
দ্বিপাক্ষিক সব চুক্তি বাতিল।
ইরানে কোন রাষ্ট্রসঙ্ঘের নিয়ন্ত্রণ থাকবে না।
পশ্চিম এশিয়ার সমস্ত জায়গা থেকে সেনা প্রত্যাহার করবে আমেরিকা।
লেবাননের উপর কোনও ধরনের হামলা চালানো যাবে না।
ইরানকে দিতে হবে ক্ষতিপূরণ।

আরও পড়ুন : কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, ইরান সম্পূর্ণভাবে, এক্ষুনি এবং নিরাপত্তার সঙ্গে হরমুজ খোলার শর্ত মেনে নিয়েছে। তাই আমি সেখানে হামলা বন্ধ রাখলাম দুই সপ্তাহের জন্য।

–

–

–

–
–
