Saturday, May 30, 2026

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

Date:

Share post:

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকালে কলকাতায় নিজের মনোনয়ন জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যাবেন হুগলির আরামবাগে (Arambag)। সেখানে কালিপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে আরামবাগ ও গোঘাট বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী মিতা বাগ ও ডাক্তার নির্মল মাজির সমর্থনে সকাল ১১টা থেকে জনসভা করবেন মমতা। এরপর সেখান থেকে সোজা চলে যাবেন বলাগড়ে। পান্ডুয়া ও বলাগড় কেন্দ্রের জোড়া ফুল প্রার্থীদের হয়ে প্রচার সারবেন। এদিন তৃণমূল সুপ্রিমোর শেষ কর্মসূচি রয়েছে শ্রীরামপুরের স্টেডিয়াম গ্রাউন্ডে (Srirampore Stadium Ground)। এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে দুপুর ১টা থেকে জনসভা করবেন মমতা। পার্শ্ববর্তী এলাকার তৃণমূল নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

Related articles

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...