Tuesday, June 9, 2026

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে আনুষ্ঠানিকভাবে এই তালিকা জমা দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। রাজনীতির প্রথম সারির নেতাদের পাশাপাশি একাধিক পরিচিত মুখ জায়গা পেয়েছেন সেই তালিকায়।

দলের সহ-সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষরিত একটি চিঠি নয়াদিল্লির মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের দপ্তরে গত ৮ এপ্রিল, ২০২৬ তারিখে এই চিঠিটি গৃহীত হয়েছে। প্রকাশিত এই ৪০ জনের তালিকায় স্বাভাবিকভাবেই শীর্ষস্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ড. মানস রঞ্জন ভুঁইঞা, শশী পাঁজা এবং ব্রাত্য বসুর মতো হেভিওয়েট মন্ত্রী ও নেতাদের নাম রয়েছে এই তালিকায়। প্রচারের ময়দানে ঝড় তুলতে দলে রাখা হয়েছে মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, জয়প্রকাশ মজুমদার এবং বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকেও।

রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি প্রচারের ময়দানে মানুষের কাছে পৌঁছাতে বিনোদন ও ক্রীড়া জগতের একঝাঁক তারকাকে (star campaigner) হাতিয়ার করেছে তৃণমূল (AITC)। তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন দীপক অধিকারী, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো চেনা মুখেরা। এই তালিকায় অন্যতম বড় চমক হলো টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। এছাড়া প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ এবং সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি ও বাবুল সুপ্রিয়র নামও এই তারকা প্রচারকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আদিবাসী ও সংখ্যালঘু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে বীরবাহা হাঁসদা, মমতা ঠাকুর, প্রকাশ চিক বরাইক এবং মোসারফ হোসেনের মতো নেতাদেরও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

উল্লেখ্য, রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হতে চলেছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রথম দফার ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে আগামী ২৩ এপ্রিল, আর দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। ইতোমধ্যেই প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গিয়েছে, ফলে সেই পর্যায়ের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির তৎপরতা ক্রমশ বাড়ছে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, আর দলীয় নেতৃত্বও প্রার্থী নির্বাচন ও প্রচার কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে আগামীকাল, বৃহস্পতিবার।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...