Tuesday, June 9, 2026

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, রাজ্যের বহু গুরুত্বপূর্ণ কেন্দ্র-সহ সীমান্ত জেলাগুলিতে ভোটার তালিকায় ব্যাপক কাটছাঁট করা হয়েছে। সব মিলিয়ে বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী জেলাগুলিতেই নাম বাদ যাওয়ার হার সবচেয়ে বেশি। এর মধ্যে নজির গড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কেন্দ্র। সেখানে ১ লক্ষ ৮ হাজার ৪০০ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে প্রায় ৭৫ হাজার জনের নাম বাতিল করা হয়েছে। একই জেলার রঘুনাথগঞ্জেও প্রায় ৪৪ হাজার নাম কাটা গিয়েছে। মালদহের রতুয়া ও মালতিপুরেও বড় সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণ ও সীতাই কেন্দ্রেও ছাঁটাইয়ের পরিমাণ উল্লেখযোগ্য। বিপরীতে পুরুলিয়ার মানবাজার কেন্দ্রে নাম বাদ যাওয়ার হার সবথেকে কম।

রাজ্যের ‘হেভিওয়েট’ বিধানসভা কেন্দ্রগুলিতেও এই তালিকার প্রভাব স্পষ্ট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ১৪ হাজার ১৫৪ জন বিচারাধীন ভোটারের মধ্যে ৩ হাজার ৮৯৩ জনের নাম বাদ পড়েছে। অন্যদিকে, নন্দীগ্রামে বাতিল হওয়া নামের সংখ্যা ৩ হাজার ৪৬১। কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বেশি কোপ পড়েছে কলকাতা বন্দর কেন্দ্রে, যেখানে ১৩ হাজারেরও বেশি নাম কাটা গিয়েছে। তুলনায় মানিকতলায় নাম বাদ যাওয়ার সংখ্যা অনেকটাই কম।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সংশোধন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ মিলিয়ে এ পর্যন্ত মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। মূলত ভুয়া ভোটার চিহ্নিত করা, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং বাসস্থানের পরিবর্তন হওয়া ভোটারদের তথ্য যাচাই করেই এই বিশাল সংখ্যক নাম ছাঁটাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার এই আমূল পরিবর্তন রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের

_

_

_

_

_

_

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...