Friday, April 10, 2026

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

Date:

Share post:

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে প্রতিদিন ঝোড়ো প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার স্বরূপনগর থেকে শুরু হবে তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী প্রচার কর্মসূচি। দলীয় প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে সকাল ১১টায় তেঁতুলিয়া হাইস্কুল ফুটবল মাঠে জনসভা করবেন মমতা। সেখান থেকে চলে যাবেন বসিরহাটে উত্তর বিধানসভা কেন্দ্রে। সেখানে জোড়া ফুলের প্রার্থী মোহাম্মদ তৌসিফুর রহমানে।

এদিন মুখ্যমন্ত্রীর তৃতীয় জনসভাটি রয়েছে বারাসত কাছারি ময়দানে। একসঙ্গে বারাসত, মধ্যমগ্রাম ও দেগঙ্গার তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত থাকবেন। সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta), রথীন ঘোষ (Rathin Ghosh) ও আনিসুর রহমানের সমর্থনে ভোট প্রচার করবেন মমতা। এরপর বিকেল তিনটে নাগাদ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে কলেজ মাঠ থেকে ভগবান জগন্নাথ মন্দির (নতুন বাজার) পর্যন্ত পদযাত্রার পাশাপাশি জনসংযোগ করবেন দলনেত্রী।

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...