Thursday, June 11, 2026

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

Date:

Share post:

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর বাংলো থেকে প্রচুর পরিমাণে হিসাব বহির্ভূত নগদ টাকা উদ্ধার করা হয়। শুরু হয় তদন্ত। তখন থেকেই তিনি আলোচনার শিরোনামে। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের (CJI Surya Kant) কাছে যশবন্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

গত বছরের মাঝামাঝি নাগাদ অভিযুক্ত বিচারপতির ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সংসদীয় প্যানেল গড়ে দেওয়া হয়। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন যশবন্ত। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। বিচারপতিকে অপসরণের প্রক্রিয়ায় শুরু হয়ে গেছিল। এবার তদন্তের মধ্যেই ইস্তফা দিয়েছেন তিনি। তাই ইমিচমেন্ট প্রক্রিয়ার আর প্রয়োজন নেই বলেই লোকসভা সচিবালয়ের সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...