Saturday, April 11, 2026

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

Date:

Share post:

একজন নিজেকে ক্রিকেটের ‘রাজা’ হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে বসার জন্য কতটা যোগ্য হয়ে উঠছেন তিনি। খেলাতে হার-জিত অবশ্যই থাকবে। কিন্তু সেই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একজন প্লেয়ারের অন্যজনের ভালো ইনিংসকে সম্মান জানানো ক্রিকেটের স্বধর্ম, যা অক্ষরে অক্ষরে পালন করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার আইপিএলে (IPL) গুয়াহাটিতে রাজস্থান রয়‍্যালস ও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RR vs RCB) ম্যাচে কিশোর বৈভবের (Vaibhav Sooryavanshi) কাছে ম্লান কোহলি। তবে পরাজিত হলেও প্রতিপক্ষের প্রশংসা করতে দ্বিধা করেননি তিনি। শুধু যে সূর্যবংশীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাই নয়, সঙ্গে দিয়েছেন বিশেষ উপহারও।

টি-টোয়েন্টি ব্যাটিং স্টাইলে গোটা বিশ্ব যে বিস্ময় প্রতিভার পারফরম্যান্সে মুগ্ধ তিনি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও নিজের চিরাচরিত মেজাজ বজায় রাখলেন।২৬ বলে ৭৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে জেনারেশন ‘বোল্ডে’র সেরা প্রতিভা শুধু ম্যাচ নয় জিতলেন সকলের মন। তাইতো খেলা শেষে মিলল বিরাট অভিবাদন। কোহলি নিজে ১৬ বলে ৩২ রান করেছেন যা এই ফরম্যাটে খুব একটা খারাপ স্কোর নয়। কিন্তু সূর্যবংশী যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে অভিভূত বিরাট (Virat Kohli) খেলা শেষ হতেই আগামী প্রজন্মের মহাতারকাকে উপহার দিতে বিন্দুমাত্র সময় নেননি। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের তরফে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে দেখা গেল বৈভবের টুপিতে কোহলির সই। সঙ্গে শুভেচ্ছা বার্তা, “ভালো খেলেছ বৈভব।”
ক্রিকেট ‘কিং’-এর কাছ থেকে এই উপহার পেয়ে বেজায় খুশি বৈভব। ২২ গজের বিস্ময় বালকের প্রতিভাকে সম্মান জানিয়েছেন অন্যান্য ক্রিকেটাররাও।

Related articles

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...