Monday, April 13, 2026

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

Date:

Share post:

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয় আরসিবি শিবিরে।

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আরসিবির হয়ে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। ৩৮ বলে ৫০ রান করে আউট হন। কিন্তু পরে দলের ফিল্ডিংয়ের সময় কোহলিকে আর দেখা যায়নি। তিনি ফিল্ডিং করতে নামেননি। তাঁর বদলে জেকব বেথেল ফিল্ডিং করেন। তখনই ধারাভাষ্যকার সাইমন ডুল জানান, কোহলির গোড়ালিতে চোট লেগেছে। এরফলে কোহলি ভক্তদের মধ্য়ে উদ্বেগ সৃষ্টি হয়।

ম্যাচ শেষে কোহলির চোট সম্পর্কে আপডেট দিয়েছেন আরসিবির অধিনায়ক রজত পাটীদার। তিনি জানিয়েছেন, কোহলির ফিটনেস নিয়ে ভয়ের কোনও কারণ নেই। তাঁর কথায়,, ‘আমি এখনও ঠিক জানি না। তবে আমার মনে হয়, ও এখন ঠিক আছে।’ আগামী বুধবার লখনউয়ের বিরুদ্ধে আরসিবির পরের ম্যাচ রয়েছে।

এদিকে চোটের উদ্বেগ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও। ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান রোহিত শর্মা। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরে যে তথ্য প্রকাশ্যে এসেছে তা আরও উদ্বেগজনক। হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই মাঠ ছাড়তে হয় হিটম্যানকে।

একাধিক রিপোর্ট অনুসারে, মেডিক্যাল টেস্ট ও স্ক্যান করা হবে রোহিতের। তার পরেই জানা যাবে চোটের গভীরতা। তবে একটি সূত্রের খবর, খুব একটা গুরুতর নয় রোহিতের চোট। পরের ম্যাচে হিটম্যানের খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...