Saturday, June 13, 2026

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

Date:

Share post:

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার ফরাক্কার টাউনশিপের ক্যাম্পে রাতভর কঠোরভাবে জেরা চালায় এনআইএ। এরপর সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। এলাকায় তাঁরা সক্রিয় কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত। ফলে ভোটের মুখে বড়সড় অস্বস্তিতে কংগ্রেস শিবির।

অন্যদিকে কংগ্রেসপ্রার্থী সায়েম চৌধুরীকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে। রবিবার তদন্তকারীরা বিচারকদের আটকে রাখার ঘটনায় তলব করে পাঠায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী ওরফে বাবুকে। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনও। কললিস্ট এবং মেসেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সোমবার সকালে তাঁকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে, তবে পরে তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানানো হয়েছে। যদিও তাঁর ফোন সিজ করা হয়েছে। ফিরে আসার পর তাঁকে ফের প্রচারে দেখা গিয়েছে বলে খবর। আরও পড়ুন: পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...