বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

Date:

Share post:

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার তাঁর সঙ্গে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর নাম।

ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনায় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এবার তাঁর সঙ্গে নাম জড়াল অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের (Tania Chatterjee)। ওটিটি সিরিজ ‘গান্ধী বাত’ এবং ‘তিতলিয়াঁ’-এর মতো শোতে অভিনয়ের জন্য পরিচিত। তানিয়ার নিজেই ফাঁস করেছেন ইনস্টাগ্রামে তাঁকে সরাসরি মেসেজ করেছিলেন চাহাল। অভিনেত্রীর দাবি, সেই মেসেজে ভারতীয় স্পিনার তাঁকে ‘আপনি মিষ্টি দেখতে।’ বলেছিলেন। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন করে শুরু হয় জল্পনা।

পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতার সময় তানিয়া তাঁর ইনস্টাগ্রাম ডিএম ইনবক্স দেখিয়ে বলেন, “এই দেখুন, চাহাল আমাকে কিউট বলেছে।” তাঁর দাবি অনুযায়ী, সেই মেসেজই এখন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চাহালের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে জল্পনা আরও বেড়েছে ক্রিকেট মহল ও সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০২৫ সালে ধনশ্রীর ভর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় উঠে এসেছেন চাহাল। যদিও জাতীয় দলে শেষবার খেলেছেন ২০২৩ সালে, তবুও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। আইপিএলেও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছেন চাহাল। ২০২৬ আইপিএলে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলছেন এই লেগ স্পিনার।

spot_img

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...