Friday, June 19, 2026

পঞ্জাবে মৃত ৬ তীর্থযাত্রী, আহত ২১

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৬ তীর্থযাত্রী! মঙ্গলবার রাতে পঞ্জাবের হিম্মতপুরা এলাকায় মারাত্মক এই দুর্ঘটনায় ২১ জন আহতও হয়েছেন। তীর্থযাত্রীদের একটি দল আনন্দপুর সাহিব থেকে বাসে চেপে ফিরছিলেন। তীর্থযাত্রীরা সকলেই ফতেহগড় সাহিবের মেন মাজরি এলাকার বাসিন্দা। বৈশাখী উপলক্ষে তাঁরা আনন্দপুর সাহিবে যান কিন্তু সেখান থেকে ফেরার পথে ফতেহগড় সাহিবের বাসসি পাঠানা এলাকার হিম্মতপুরায় মোরিন্দা-চুন্নি হাইওয়েতে হঠাৎ করেই বাসটি উল্টে যায়। আরও পড়ুন: ১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। কিন্তু ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল সেটা এখনও জানা যায় নি তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরে প্রাথমিকভাবে স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার রাজ কুমার জানিয়েছেন, আপাতত জানা যাচ্ছে বাসের যান্ত্রিক কিছু সমস্যা ছিল। তাই বাসটি উল্টে গিয়েছে কিন্তু তদন্ত করা হচ্ছে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা বা মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখা হবে।

Related articles

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...