১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক

১৮০ জন কিশোরীকে যৌন নির্যাতনের (Sexual Abuse Case) অভিযোগে গ্রেফতার যুবক(Mumbai Crime)। ধৃত যুবকের নাম মহম্মদ আয়াজ ওরফে তানভীর। মহিলাদের যৌন নির্যাতনের পাশাপাশি ৩৫০-এরও বেশি অশ্লীল ভিডিও রেকর্ড করার অভিযোগও আছে যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। AIMIM-এর একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি এবং ভিডিয়ো শেয়ার করতেন তিনি। অমরাবতীর AIMIM সভাপতি হাজি ইরফান খানের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। গ্রেফতারির পরেই এই সংক্রান্ত কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়। আরও পড়ুন: প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী মুর্শিদাবাদে, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর
Sponsored

পারতওয়াড়া শহরের বাসিন্দা এই মহম্মদ আয়াজ। পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটে কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে ঘোরার নাম করে মু্ম্বই এবং পুনের মতো বড় শহরে নিয়ে যেতেন। এখানেই শেষ নয়, সেখানে কিশোরীদের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করতেন। তারপরে সেগুলো ছড়িয়ে দিতেন অনলাইনে। পরে যদিও ওই ভিডিয়ো দেখিয়ে কিশোরীদের ব্ল্যাকমেল করে যৌনপেশায় নামতে বাধ্য করা হত। এই ঘটনার জেরে পারতওয়াড়ায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে অমরাবতী পুলিশ।
অমরাবতীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে আয়াজকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ বহু আপত্তিকর ভিডিয়ো পেয়েছে। অভিযুক্ত এই সব ছবি এবং ভিডিয়ো কোনও অপরাধ চক্রের সঙ্গে ভাগ করে নিতেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে অমরাবতীর সাইবার সেল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
3h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
5h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
5h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
8h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
10h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
