Tuesday, June 16, 2026

শিলিগুড়ি থেকে নাগরাকাটা- জনস্রোতে জননেত্রী

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও শিলিগুড়ির হাসমি চক, আবার কখনও নাগরাকাটার জনজাতি অধ্যুষিত চা-বলয়ে পদযাত্রায় (Rally) জননেত্রীকে একঝলক দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে সব জায়গাতেই। 

বুধবার প্রথমে শিলিগুড়িতে (Siliguri) হোটেল হেরিটেজ থেকে হাসমি চক পর্যন্ত  দলীয় প্রার্থী গৌতম দেবের সমর্থনে পদযাত্রা করেন মমতা (Mamata Banerjee)। মিছিলে তাঁর ঠিক পাশেই সামনের সারিতে দেখা যায় গৌতম দেবকে। এছাড়াও উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, শঙ্কর মালাকার এবং রিনা টপ্পো এক্কার মতো নেতৃত্বরা। বিকেল গড়াতেই রাস্তাজুড়ে উপচে পড়া ভিড়, পথজুড়ে স্লোগান আবার কেউ ছুটে এসেছেন একঝলক দেখতে, কেউ বা হাত মেলানোর আশায়। 

এর পর, নাগরাকাটায় মঙ্গলবাড়ি বাজার থেকে চালসা মোড় হয়ে গলাই পর্যন্ত পদযাত্রায় করেন তৃণমূল সুপ্রিমো। এখানে শুধু রাজনৈতিক মিছিল নয়, তা যেন পরিণত হয় জনউৎসবে। ধামসা-মাদলের তালে তালে নাচে মাতেন স্থানীয় শিল্পীরা, আর সেই তালেই পা মেলাতে দেখা যায় মমতাও। বড়দের পাশাপাশি শিশুদের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনে হাসিমুখে আশীর্বাদ করছেন জননেত্রী।
আরও খবর: আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী: বিস্ফোরক অভিযোগ মমতা, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে তল্লাশি নয় কেন!

দুই জায়গাতেই যাত্রাপথে বারবার থেমে কখনও হাত মেলাতে, কখনও বা শুধু হাসিমুখে সাড়া দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক প্রচারের মঞ্চ ছাড়িয়ে এই পদযাত্রা হয়ে উঠেছে নীবিড় জনসংযোগের মাধ্যম।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...