Saturday, June 20, 2026

রাশিয়া-ইরান থেকে তেল কেনার মেয়াদ বৃদ্ধি নয়, ভারতের উপর চাপ বাড়ালো আমেরিকা!

Date:

Share post:

আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে যখন হরমুজ (Strait of Harmuz) আংশিক ভাবে খোলার সিদ্ধান্ত নিয়েছে তেহরান, তখন ভারত-সহ যে দেশগুলিকে সাময়িকভাবে রাশিয়া ও ইরান থেকে তেল কেনায় ‘ছাড়’ দিয়েছিল মার্কিন মুলুক তাদের জন্য বড় ঘোষণা ট্রাম্পের। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট (US Treasury Secretary Scott Besant) বলেন, “রুশ এবং ইরানি তেল কেনার ক্ষেত্রে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়ানো হবে না।” বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার এই ঘোষণার ফলে চাপ বাড়তে পারে ভারতের উপর।

প্রায় দু মাস ধরে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি চলাকালীন মার্কিন ছাড়ের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে অস্থিরতার মধ্যেও রুশ তেল আমদানি করতে পেরেছে নয়া দিল্লি। এমনকি এই সময়কালে দীর্ঘ প্রায় ৭ বছর পর ভারতে পৌঁছয়ে ইরানি তেল। কিন্তু এবার হরমুজ সংকটের মধ্যেই রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ছাড় তুলে নিল আমেরিকা। মার্কিন ট্রেজারি সচিব স্পষ্ট জানিয়েছেন, আর লাইসেন্স নবীকরণ করা হবে না। কারণ ১১ মার্চের আগে জাহাজে লোড হয়ে যেতেন সমুদ্রে পৌঁছেছিল তার জন্যই এই ছাড় বরাদ্দ ছিল। সেই তেল ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গিয়েছে। যদি কোনও দেশ রুশ এবং ইরানি তেল কেনে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। ফলে দেশে পেট্রোপণ্যের যে বিপুল চাহিদা তা পূরণ করার ক্ষেত্রে এবার চাপ বাড়তে চলেছে মোদি সরকারের।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...