এ যেন লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি। পাঁচজন পথচারীকে বেপরোয়া গাড়ির ধাক্কা দিয়েও বিন্দুমাত্র অনুতপ্ত নন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি (BJP) বিধায়ক প্রীতম লোধির গুণধর পুত্র। উল্টে পুলিশকে বলছেন, তাঁর বাবা বিধায়ক। খুনের মামলায় সামলে নেবেন। এই ভিডিও পোস্ট করে ধিক্কার জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “এটাই বিজেপির DNA”।

মধ্যপ্রদেশের শিবপুরীতে বিজেপি বিধায়ক প্রীতম লোধির পুত্র দীনেশ জিমে যাওয়ার সময় রাস্তায় থাকা বাইক এবং পথচারীদের একের পর এক বেপরোয়া গতির এসইউভি নিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পাশে দাঁড়ানো বা হাসপাতালে নিয়ে যাওয়া দুরস্ত, তিনি সোজা জিমে চলে যান। পরে পুলিশ এবং স্থানীয়রা সেখানে গেলে বিধায়কপুত্র ঔদ্ধত্য দেখান। সাফ জানিয়ে দেন, তিনি বিধায়কের ছেলে। তাঁর বাবার এতটাই ক্ষমতা যে খুনের মামলা হলেও সেটা সামলে নেবেন। এবং সেটা বলেন খোদ পুলিশকে। পুলিশ এফআইআর করলেও প্রথমে তাতে অভিযুক্তের নাম ছিল না বলে অভিযোগ।

এই ঘটনার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তীব্র নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, “বিজেপি নেতারা বিশ্বাস করেন যে তাঁরা আইনের ঊর্ধ্বে। এবং তাঁরা তাঁদের সন্তানদেরও একই বিশ্বাস করতে শিখিয়েছেন।
মধ্যপ্রদেশের শিবপুরীতে বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে গাড়ি দিয়ে ৫ জনকে চাপা দেন। উল্টে দ্রুত রাস্তা থেকে সরে না যাওয়ার জন্য আহতদেরই দোষারোপ করেন। তিনি পথচারীদের ভিডিও করা বন্ধ করতে হুমকি দেন। এবং তারপর অবিশ্বাস্য ঔদ্ধত্যে পুলিশকে বলেন যে, তাঁর বাবা এমন একজন বিধায়ক যিনি একটি খুনও সামলাতে পারেন।”

এরপরে বিজেপি নেতাদের অতীত স্মরণ করিয়ে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লখিমপুর খেরিতে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে ঠাণ্ডা মাথায় গাড়ি চাপা দিয়ে ৫ জনকে হত্যা করেন। মন্ত্রী তাঁর মন্ত্রিসভার পদ ধরে রেখেছিলেন। এই ধরনের ধারাবাহিক ঘটনা কোনও কাকতালীয় ব্যাপার নয়। এটাই সংস্কৃতি।
বিজেপির সংস্কৃতি। যেখানে নিরঙ্কুশ ক্ষমতায় মানুষের জীবনহানিও ‘সঠিক’ ব্যক্তিকে ফোন করে সমাধান করা যায়।
এটাই বিজেপির ডিএনএ।”

BJP leaders believe they are above the law. And they have raised their children to believe the same.
In Shivpuri, Madhya Pradesh, BJP MLA Pritam Lodhi’s son rammed his vehicle into 5 people, then blamed the victims for not clearing the road fast enough. He threatened bystanders… pic.twitter.com/2OIvOIRFtG
— Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2026
এই ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফের সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয়। শাসক দল লেখে, “এটাই বিজেপির আসল ‘রামরাজ্য’, যেখানে সাধারণ মানুষের জীবনের কোনও দাম নেই। ধিক্কার জানাই এই ন্যক্কারজনক মানসিকতাকে!”

–

–

–
–
–
