Friday, April 17, 2026

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে অধ্যাপক নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালত স্পষ্ট জানিয়েছে, কেন অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে সে ব্যাপারে কমিশন সঠিক ব্যাখ্যা দিতে না পারায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করা হল। তবে যাঁরা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন তাঁরা চাইলে স্বেচ্ছায় কাজ করতে পারেন।

ভোটের কাজে পোলিং অফিসার অধ্যাপক নিয়োগ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেয় তার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীটা বলেন কেন অধ্যাপকদের অপরিহার্য বলে মনে করছে কমিশন সেই সংক্রান্ত কোনো কারণ দেখানো হয়নি। এরপরই বিচারপতি কমিশনের কাজকে তামাশা বলে কটাক্ষ করেন। বলেন, ” আপনারা যখন যেমন খুশি বিজ্ঞপ্তি দেবেন? আমি কোনও রসিকতা করছি না তবে আপনাদের বিজ্ঞপ্তি যা বলছে, তাতে এবার বিচারপতিদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করুন। আমরা বুথে ডিউটি করতে যাব কোনও অসুবিধা নেই।” এখানেই শেষ নয় নিজেদের মতো নিয়ম বদল করায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তাঁর বক্তব্য, অধ্যাপকদের বেতন ও পদের কথা মাথায় রেখে যদি তাঁদের দায়িত্ব দেওয়া হয় তাহলেই তাঁরা ভোটের কাজে যোগ দেবেন।

Related articles

ভুল খবর ছড়াচ্ছে! কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন স্ত্রী

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক জল্পনার মধ্যে মুখ খুললেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া...

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...