Friday, June 19, 2026

মডেল ত্রিপুরায় টিটিএএডিসি-র ভোটে ভরাডুবি বিজেপির! তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাংলায় ভোটের প্রচারে বারবার ডবল ইঞ্জিন রাজ্য ত্রিপুরাকে(Tripura) মডেল হিসেবে দেখাতে চাইছে বিজেপি (BJP) আর সেখানেই গেরুয়া শিবির ধরাশায়ী। ত্রিপুরাতে(Tripura) স্বশাসিত জেলা পরিষদ ভোটে শুক্রবার ফল বেরোচ্ছে। এই নির্বাচনে ভরাডুবি বিজেপির। ত্রিপুরা(Tripura) ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে ২৮ আসনের মধ্যে মাত্র ৫টি আসনে এগিয়ে বিজেপি (BJP)। মহারাজা প্রদ্যোতমানিক্যর দল তিপ্রা মোথা এগিয়ে ২১টিতে। সিপিএম এবং কংগ্রেস শূন্য। অন্য আসনগুলিতে আইপিএফটি এবং নির্দলরা এগিয়ে। এপ্রসঙ্গে বিজেপি তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

টিটিএএডিসি নির্বাচনে ২৮টি আসনের সবকটিতে একা লড়েছে বিজেপি। আইপিএফটি এবং তিপ্রা মোথার সঙ্গে জোট ছিল বিজেপির। কিন্তু টিটিএএডিসি নির্বাচনে জোট করেনি গেরুয়া শিবির। আসন সমঝোতা নিয়ে বিজেপির অনড় মনোভাবেই জন্যই জোট ভেঙে যায়। রাজ্যস্তরের শীর্ষ নেতারা, কেন্দ্রীয় স্তরের নেতারাও প্রচারে গিয়েছিলেন বিজেপির হয়েছ। গুলি, বোমাবাজির ঘটনারও সাক্ষী থেকেছে ত্রিপুরার স্থানীয় নির্বাচন। তিপ্রা মোথা ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। কিন্তু তা ভোটের ফলে ধাক্কা খেল বিজেপি।

বিজেপিকে তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, “বাংলায় ঘুরে বড় বড় কথা বলছেন বিজেপি নেতারা। ওদিকে ত্রিপুরাতে স্বশাসিত জেলা পরিষদ ভোটে আজ ফল বেরোচ্ছে- বিজেপি ধরাশায়ী। 28 আসনে এখনও এগিয়ে মাত্র 5; মহারাজা প্রদ্যোতমানিক্যর দল এগিয়ে 21টিতে। সিপিএম এবং কংগ্রেস বিধ্বস্ত।
দেখা যাক চূড়ান্ত ফল কী হয়। ওওও বিজেপি, আগে নিজের ঘর সামলা, পরে ভাববি বাংলা।”

গত ১২ এপিল টিটিএএডিসি-র নির্বাচনের দিনে কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার চারটি ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হয়েছে। আজ ফল বেরোবে।

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...