Wednesday, June 17, 2026

শেষ পর্যন্ত অপসারণ: এবার পুলিশ কমিশনার বদল বিধাননগরের

Date:

Share post:

রাজ্যে ঢালাও পুলিশ রদবদল চলাকালীন বাদ রাখা হয়েছিল বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেটকে। একাধিক পুলিশ কমিশনার (police commissioner) ও প্রশাসনিক আধিকারিকদের কেরালম ও তামিলনাড়ুতে পাঠানো হয়। সেখানে নির্দেশিকা জারির পরেও বাদ রাখা হয় বিধাননগর (Bidhanangar) ও শিলিগুড়ির পুলিশ কমিশনারদের। তবে এবার সেই বিধাননগর পুলিশ কমিশনারকেই নির্বাচনের ১২ দিন আগে অপসারণ করল নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন : রাজনৈতিক দলের হয়ে প্রচারের অভিযোগ! পাঁচ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন

বিধাননগর পুলিশ কমিশনার পদে ছিলেন মুরলিধর শর্মা। নির্বাচন কমিশন এবার তাঁকে সরিয়ে দিল নির্বাচনের সব কাজ থেকে। তাঁর জায়গায় বিধাননগর পুলিশ কমিশনার (Bidhannagar police commissioner) হিসাবে নিয়োগ করা হল ত্রিপুরারি অথর্বকে। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...