Friday, June 19, 2026

গুগল-সার্চে সবার উপরে মমতা, জনপ্রিয়তার দৌড়ে মোদি-শাহকে পিছনে ফেললেন তৃণমূল নেত্রী 

Date:

Share post:

মানুষের মনের মণিকোঠায় তাঁর স্থান। সবার সেরা তিনি। জনপ্রিয়তার নিরিখে বাংলা তথা দেশের তাবড় নেতা-নেত্রীদের পিছনে ফেলে এক নম্বরে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। আজও বাংলা তথা দেশের মানুষের মনে তাঁর স্থান চির অমলিন। কোনও মনগড়া কথা নয়, গুগল ট্রেন্ডসের সাম্প্রতিক পরিসংখ্যানই বলছে সে কথা। সার্চ ইন্টারেস্টের দৌড়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকেও সুদূর পিছনে ফেলে এগিয়ে রয়েছেন জননেত্রী।

গত ১৭ এপ্রিল তাঁর সার্চ স্কোর পৌঁছেছে ১০০-তে। এই সংখ্যা বিরোধী যে কোনও নতা-নেত্রীর তুলনায় কয়েক গুণ বেশি। এই তথ্য প্রমাণ করে, ২০২৬-এর আগে বাংলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উন্নয়ন আর জনপরিষেবার উপর মানুষের এই অগাধ ভরসাই আগামীর পথ চলার শক্তি। বাংলার ঘরের মেয়েই বাংলার প্রথম পছন্দ। দেশেরও প্রথম পছন্দ।

গুগল ট্রেন্ডসের তথ্য বলছে, গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সার্চ ইন্টারেস্টের গড় স্কোর ছিল ৩১। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্কোর ১৭, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৭। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সার্চ ইন্টারেস্ট মাত্র ৩। ভোটের আগে রাজনৈতিক নেতা-নেত্রীদের কর্মসূচির দিকে কত মানুষ নজর রাখছেন, কত মানুষ তাঁদের নিয়ে আগ্রহী তা এই গুগল ট্রেন্ডসের পরিসংখ্যানেই স্পষ্ট। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের থেকে অনেক এগিয়ে। শুধু গড় নয়, গুগলে সর্বোচ্চ সার্চিংয়ের ক্ষেত্রেও শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৭ এপ্রিল তাঁর সার্চের স্কোর সর্বোচ্চ ১০০-তে পৌঁছয়। নরেন্দ্র মোদির সর্বোচ্চ স্কোর তখন ৪০, অমিত শাহের ৩৫। আর শুভেন্দু অধিকারীর স্কোর দশের ওপরেই ওঠেনি।

আরও পড়ুন – বিজেপির স্বপ্ন ভাঙার শুরু: ডিলিমিটেশন বিল খারিজে দাবি অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...