বিজেপির স্বপ্ন ভাঙার শুরু: ডিলিমিটেশন বিল খারিজে দাবি অভিষেকের

সংসদে বিজেপির চক্রান্ত ব্যর্থ। বিরোধী সাংসদরা তো বটেই, বিজেপি তথা এনডিএ-র হুইপ জারি করা সত্ত্বেও যে লোকসভায় পাস হল না ডিলিমিটেশন বিল (Delimitation bill), তাতে মুখ পুড়ল নরেন্দ্র মোদিসহ গোটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। কেন্দ্রের এই বিজেপি সরকার ক্রমশ যে নিয়ন্ত্রণ হারাচ্ছে, তা এই বিল খারিজেই (bill reject) প্রমাণিত, দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
সংবিধান সংশোধনের বিল লোকসভায় খারিজ হয়ে যাওয়ার পরে অভিষেকের দাবি, লোকসভায় (Loksabha) ডিলিমিটেশন বিলের (Delimitation bill) খারিজ হয়ে যাওয়ায় বিজেপির যে পরাজয় তাতে তারা কতটা অস্বস্তিতে তা সকলেই প্রত্যক্ষ করতে পারছেন।
সেই সঙ্গে কোনওভাবেই যে ২০২৩ সালের মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস যায়নি, তাও স্পষ্ট করে দেন অভিষেক। বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের (Women Reservation Act) প্রতিশ্রুতি দিয়ে তৈরি হওয়া আইন ১৬ এপ্রিল ২০২৬ থেকে লাগু হয়ে গিয়েছে। এটা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল। যদি এনডিএ সরকার ঐকান্তিক হয়, তবে সেই বিলটিকেই তারা নিয়ে আসুক না এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য। আনুক তারা।
তৃণমূল কংগ্রেস যে নীতিগতভাবে এই মহিলা সংরক্ষণের পথিকৃৎ, তাও প্রমাণ করে অভিষেকের দাবি, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নীতিগতভাবে এই বিলকে সমর্থনই জানায়নি, বাস্তবেও তারা করে দেখিয়েছে। তৃণমূলের সংসদে ৪১ শতাংশ মহিলা (41% women) প্রতিনিধিত্ব রয়েছে।
আরও পড়ুন : জাতীয় স্বার্থে অটুট জোট: ডিলিমিটেশন বিল খারিজে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ রাহুল-অখিলেশের
তবে শুক্রবারের বিল খারিজে যে বিজেপির চক্রান্ত ভেস্তে গিয়েছে তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি অভিষেক। তিনি স্পষ্ট জানান, সংবিধানের ১৩১ ধারা সংশোধনের প্রক্রিয়াকে খারিজ করেছে ইন্ডিয়া জোট। লোকসভাকে ৮৫০ আসনে বাড়ানো এবং ২০১১ জনগণনার (Census 2011) ভিত্তিতে ডিলিমিটেশন চালু করা ন্যায় ও ভারসাম্যের ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তুলছিল। এখন স্পষ্ট এনডিএ (NDA) সরকার সময় ধার করছে এবং খোলা চোখে দেখা যাচ্ছে তাদের ক্ষমতা কুক্ষিগত করার স্বপ্ন ভেঙে পড়ছে।
- - -The fallout from the defeat of the Delimitation Bill in the Lok Sabha is exposing the BJP’s discomfort for all to see. The Women’s Reservation Act guaranteeing 33 % reservation for women has been in force since 16 April 2026. It was passed unanimously in September 2023. If the… pic.twitter.com/0GYmPoLog7
— Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
