Site Logo

জাতীয় স্বার্থে অটুট জোট: ডিলিমিটেশন বিল খারিজে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ রাহুল-অখিলেশের

EBBS Desk·
জাতীয় স্বার্থে অটুট জোট: ডিলিমিটেশন বিল খারিজে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ রাহুল-অখিলেশের

কোনওভাবেই বিজেপির ভোট জেতার উদ্দেশ্যে নিয়ে আসা ডিলিমিটেশন বিল কোনওভাবেই সমর্থন করবেন না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লোকসভায় সংবিধান সংশোধনের (Constitution amendment) মধ্যে দিয়ে সেই ডিলিমিটেশন বিল (Delimitation bill) পেশ হতেই একযোগে প্রতিবাদে সরব হয় ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সাংসদরা। শেষ পর্যন্ত বিরোধীদের একতায় শুক্রবার খারিজ হয়ে যায় ডিলিমিটেশন বিলের প্রস্তাব। আর তারপরই লোকসভার (Loksabha) তৃতীয় বৃহৎ বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানান বিরোধী দলনেতারা।

Sponsored

Sranchi In Article

সংবিধান সংশোধন বিল পাস করতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন্দ্রের সরকার। উপস্থিত ৫২৮ সাংসদদের মধ্যে বিলের পক্ষে ভোট দেন ২৯৮ জন। বিপক্ষে ভোট দেন ২৩০ জন। স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla) বিল খারিজ হওয়ার ঘোষণা করে দেওয়ার পরে কেন্দ্রের সরকার আর এই বিল নিয়ে এগোনো থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

Sponsored

Merlin In Article

বাংলায় বিধানসভা নির্বাচনের মাত্র সাত দিন আগে বিশেষ অধিবেশন ডেকে গুরুত্বপূর্ণ বিল পাসের চেষ্টা চালিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা নিয়েও তোপ দেগেছিলেন কেন্দ্রের সেই চক্রান্তের বিরুদ্ধে, যেখানে তৃণমূল সাংসদরা অধিবেশনে (special session) যোগ দিতে পারবেন না। সেটা ধরে নিয়েই বিল পাস করানোর পথে হেঁটেছিল তারা। তবে সেই লক্ষ্যে তারা ব্যর্থ। তৃণমূলের যে সাংসদরা উপস্থিত ছিলেন তাঁরাই বিরোধীদের জয়ের পথ সহজ করেছেন।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

এরপরই তৃণমূলকে ধন্যবাদ জানান বিরোধী অন্যান্য দলের দলনেতারা। সমাজবাদী পার্টির (SP) প্রধান সাংসদ অখিলেশ যাদব ফোন করে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ফোন করে ধন্যবাদ জানান লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। অন্যদিকে রাজ্যসভার কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে ধন্যবাদ জানান তৃণমূলের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O'Brien)।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →