Friday, June 19, 2026

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো এবারেও ‘অতি সক্রিয়’ কেন্দ্রীয় সংস্থা। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের (Debashish Kumar) বাড়িতে আয়কর দফতরের তল্লাশি ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ১৭ এপ্রিল দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় আয়কর দফতর, কিন্তু তার আগে কোনও নোটিশ বা নথি চাওয়া হয়নি। যা আয়কর আইনের নির্ধারিত বিধির পরিপন্থী বলেই দাবি তৃণমূলের। আরও পড়ুন: নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

চিঠিতে অভিযোগ জানানো হয়েছে, আয়কর আইনের ১৩২ ধারায় তল্লাশি করার ক্ষমতা থাকলেও তা ‘চূড়ান্ত ব্যবস্থা’ হিসেবে বিবেচিত হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তা প্রয়োগ করার কথা। কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।

তৃণমূলের দাবি, নির্বাচনের মুখে কেন্দ্রীয় সংস্থার এই ধরনের পদক্ষেপ ভোটের আগে প্রভাব ফেলতে পারে। এছাড়াও, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। এই প্রেক্ষিতে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে কমিশনের কাছে। পাশাপাশি তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট সংস্থাকে নতুন করে কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধেও শো-কজ নোটিশ জারির দাবিও তুলেছে তৃণমূল।

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...