Friday, June 19, 2026

সাতসকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে ED! 

Date:

Share post:

ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে ইডির (ED) অতি সক্রিয়তা। রবিবারের সকালে কলকাতা পুলিশের (KP) ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের (Shantanu Sinha Biswas) বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। সোনা পাপ্পুর মামলায় ইডির এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে।

এদিন বেহালার এক প্রোমোটারের বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা হানা দিয়েছেন বলে খবর মিলেছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে ভরেই সিজিও কমপ্লেক্স থেকে ওই ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া মেলেনি। পরে দরজা খুলে দেওয়া হয়। বাড়িতে ব্যবসায়ী রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে।রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মামলায় খাস কলকাতায় সক্রিয় হয়ে উঠেছে ইডি। এদিন ফের সেই ছবিই ধরা পরল মহানগরীতে।

 

Related articles

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...