Friday, June 19, 2026

রবিবাসরীয় প্রচারে আজ তারকেশ্বরে সভা মমতার, পদযাত্রা করবেন বর্ধমানে 

Date:

Share post:

রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবারে আজ তারকেশ্বর (Tarkeswar) থেকে প্রচার কর্মসূচি শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে বেলা বারোটা নাগাদ তারকেশ্বর বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেখানে উপস্থিত থাকবেন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বেচারাম মান্না (Becharam Manna) ও হরিপালের প্রার্থী করবী মান্নাও।

মুখ্যমন্ত্রীর রবিবাসরীয় কর্মসূচির দ্বিতীয় জনসভা কালনাতে। এখানকার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেবপ্রসাদ বাগ। তাঁর সমর্থনে মীরহাট কোলোর মাঠে সভা রয়েছে। এরপর দুপুরে জোড়াফুল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে মন্তেশ্বরের (Monteswar) কুসুমপুরে (জনসভা করবেন তৃণমূল নেত্রী। মমতার আজকের শেষ কর্মসূচি রয়েছে পদযাত্রার। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে বর্ধমান পুরসভা থেকে বীরহাটা ট্রাফিক গার্ড অফিস পর্যন্ত হেঁটে যাবেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা শুরু হবে তিনটে নাগাদ।

 

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...