Friday, June 19, 2026

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

Date:

Share post:

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা দিলেন তিপ্রা মথা প্রধান প্রদ্যোতকিশোর মাণিক্য দেববর্মা। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হওয়া চুক্তির বাস্তবায়ন না হলে ত্রিপুরা সরকার থেকে বেরিয়ে আসার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলার বিধানসভা নির্বাচনের মুখে শরিক দলের এই চরম মুডে ত্রিপুরার শাসক শিবিরের রক্তচাপ যেমন বেড়েছে, তেমনই অস্বস্তি বেড়েছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের।

শুক্রবার প্রকাশিত এডিসি নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, পাহাড়ের ২৮টি আসনের মধ্যে ২৪টি আসনেই এককভাবে লড়ে জয়ী হয়েছে তিপ্রা মথা। অন্যদিকে, রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি পেয়েছে মাত্র ৪টি আসন। এই বিপুল জয়ের পরেই মেজাজে ধরা দিয়েছেন রাজপরিবারের সদস্য প্রদ্যোতকিশোর। তাঁর সাফ কথা, “এই জয় কেবল নির্বাচন জেতা নয়, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি একটি সুস্পষ্ট বার্তা।” তাঁর অভিযোগ, যে চুক্তির ভিত্তিতে তাঁরা বিরোধী আসন ছেড়ে সরকারে যোগ দিয়েছিলেন, দু’বছর পার হলেও তার কানাকড়িও কার্যকর হয়নি। এই নিয়ে জনজাতিদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

প্রদ্যোতকিশোর স্পষ্ট জানিয়েছেন, বাংলার নির্বাচন মিটলেই তাঁরা অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে চূড়ান্ত ফয়সালা না হলে সরকারে থাকার আর কোনও যৌক্তিকতা নেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর বিবৃতির বিরুদ্ধে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে। এখন কেন্দ্র কী ভূমিকা নেয়, সেদিকেই নজর রাখছেন তাঁরা। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের এই ফলাফল এবং তিপ্রা মথার সরকার ছাড়ার হুমকি বিজেপির জন্য বড় ধাক্কা। বিশেষত প্রতিবেশী রাজ্য বাংলার নির্বাচনের আবহে ত্রিপুরার জনজাতি ভোটে এই ধস গেরুয়া নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে। দিল্লি এখন এই ড্যামেজ কন্ট্রোল কীভাবে করে, তার ওপরই নির্ভর করছে মানিক সাহা সরকারের স্থায়িত্ব।

আরও পড়ুন- সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

_

_

_

_

_

_

_

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...