Saturday, June 20, 2026

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

Date:

Share post:

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন ‘দাগি অপরাধী’দের গ্রেফতার করল বাংলার (West Bengal Police) পুলিশ। কোচবিহার, দক্ষিণ ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদের মত চার জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে পুলিশের খাতায় নাম আছে এমন যে সকল ‘দাগি অপরাধী’রা বাইরে আছে, তাদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। হিংসাবিহীন ও ভয়মুক্ত ভোটদান নিশ্চিত করতেই এমন পদক্ষেপ বলা হলেও এক রাতের মধ্যে এত বিপুল সংখ্যক গ্রেফতারি কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন: বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসা হানাহানির ছবিটা পাল্টে ফেলতে মাঠে নেমেছে কমিশন। প্রশাসনের শীর্ষ মহলের রদবদল থেকে শুরু করে, পুলিশ মহলের রদবদল, সবটাই করে ফেলছে টিম জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের মতে জাতীয় নির্বাচন কমিশন শেষ মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিল।

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট করাতে দফায় দফায় চলছে বৈঠক। গত শনিবারও জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ভোটের দিন অশান্তির ঘটনা নজরে এলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওসিদের সাসপেন্ড করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠ ভোট করতে শুধুমাত্র স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও চলবে টহল। ভোটারদের ভরসা জোগাতে থাকবে আধাসেনা। এমনকি স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা ও গলিতে থাকছে আধাসেনা।

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...