Saturday, June 20, 2026

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

Date:

Share post:

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই সাজানো। কখনও নির্বাচনের সময় বলে আমি চা ওয়ালা কখনও আবার গুহাতে গিয়ে বসে থাকেন। এবার আবার দশ টাকা বের করে ঝাল মুড়ি খাচ্ছেন। এই নাটকটা ওদের নিজেদের তৈরি করা।’ ভোটের প্রচারের প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে রাজনীতির অংশ বলে আগেই দাবি করেছে তৃণমূল। সোমবার মুরারই বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মোশারফ হোসেনের সমর্থনে জনসভা থেকেও সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, ‘শুনলাম উনি কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজিকে দিয়ে মুড়ি বানিয়ে খেয়েছেন। আগে থেকে দোকানে মাইক ক্যামেরা রাখা ছিল, সব নাটক। তা না হলে ক্যামেরা কেন ছিল দোকানের ভিতর? আবার দশ টাকা দামও দিয়েছেন। একজন প্রধানমন্ত্রীর পকেটে দশ টাকা থাকে?’

বীরভূমে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দ্বারকেশ্বর নদীর উপর সেতু নির্মাণের কাজ নির্বাচনের পরেই শুরু হবে। ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের সম্ভাবনা নিয়েও তোপ দাগেন মমতা। তিনি বলেন, বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেসকে (TMC)টার্গেট করা হচ্ছে। এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের লড়াইয়ের কথাও শোনা যায় এদিন দলনেত্রীর মুখে। তিনি আশ্বাস দিয়ে তিনি বলেন, ৩২ লক্ষের নাম উঠেছে, বাকিদের নামও তুলে দেব। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ‘নাটক’কে কটাক্ষ করে মমতা বলেন যতই নাটক করুক, আগামী তিন সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেসের সরকারই আসছে। রবিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবির ভাইরাল হয় যেখানে দেখা যায় ঝাল মুড়ির দোকানে ভিতরে একজন ক্যামেরা নিয়ে বসে আছেন। এরপরে প্রশ্ন উঠতে শুরু করে যদি হঠাৎ করেই প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাবেন, তাহলে আগে থেকে ক্যামেরা থাকবে কী করে? অর্থাৎ পুরোটাই স্ক্রিপ্টেড। সোমবারের সভা থেকে সেই ঘটনার কথাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, পোলিং স্টেশন থেকে শুরু করে সর্বত্র সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। তাই ভোটের দিন সকলকে প্রস্তুত থাকার কথা বলেন তিনি। এদিন মুরারইয়ের সভা থেকে বীরভূমের এক নেতাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে একজন কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। তিন চার বছরের মধ্যে কয়েক কোটি সম্পত্তি করেছে কারা টাকা পাঠায়, সেটাও জানি। ভদ্রতার খাতির নাম বলছি না। সবচেয়ে বড় চোর আর ডাকাত বিজেপি নিজেই।

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...