রাতারাতি গ্রেফতার ১৩৫ জন 'দাগি অপরাধী'

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের গ্রেফতার করল বাংলার (West Bengal Police) পুলিশ। কোচবিহার, দক্ষিণ ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদের মত চার জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে পুলিশের খাতায় নাম আছে এমন যে সকল 'দাগি অপরাধী'রা বাইরে আছে, তাদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। হিংসাবিহীন ও ভয়মুক্ত ভোটদান নিশ্চিত করতেই এমন পদক্ষেপ বলা হলেও এক রাতের মধ্যে এত বিপুল সংখ্যক গ্রেফতারি কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন: বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA
Sponsored

আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসা হানাহানির ছবিটা পাল্টে ফেলতে মাঠে নেমেছে কমিশন। প্রশাসনের শীর্ষ মহলের রদবদল থেকে শুরু করে, পুলিশ মহলের রদবদল, সবটাই করে ফেলছে টিম জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের মতে জাতীয় নির্বাচন কমিশন শেষ মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিল।
Sponsored

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট করাতে দফায় দফায় চলছে বৈঠক। গত শনিবারও জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ভোটের দিন অশান্তির ঘটনা নজরে এলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওসিদের সাসপেন্ড করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠ ভোট করতে শুধুমাত্র স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও চলবে টহল। ভোটারদের ভরসা জোগাতে থাকবে আধাসেনা। এমনকি স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা ও গলিতে থাকছে আধাসেনা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
