Wednesday, April 22, 2026

ভোটের বঙ্গে তীব্র গরম, কাঠফাটা রোদে প্রথম দফা নির্বাচনের সম্ভাবনা!

Date:

Share post:

একদিকে ভোট উত্তাপ অন্যদিকে বৈশাখের দাপট, দুয়ে মিলে এই মুহূর্তে ভোট বঙ্গে তপ্ত আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে হাঁসফাঁস করা গরমের মধ্যেই বৃহস্পতিবার ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। উইকেন্ডে কালবৈশাখী পূর্বাভাস রয়েছে, যদিও তাতে দহনজ্বালা কতটা কমবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

উত্তরবঙ্গে ভোট দিতে গিয়ে ঝড় বৃষ্টির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাহাড়ে দুর্যোগ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরমের হলুদ সর্তকতা রয়েছে। যার ফলে ভ্যাপসা গরমকে সঙ্গী করেই এইসব জেলায় ভোট প্রক্রিয়া চলবে।

Related articles

পর্যবেক্ষক দিচ্ছেন গ্রেফতারির নির্দেশ! ভিনরাজ্যের অভিযুক্ত আধিকারিকদের আদালত পর্যন্ত আনার হুঁশিয়ারি তৃণমূলের

রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে বেছে বেছে গ্রেফতারির নির্দেশ দিচ্ছেন কমিশনের বসানো পুলিশ পর্যবেক্ষকরা। বেআইনি এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ্য...

দিল্লিতে জীবনযুদ্ধের লড়াইয়ে আফগান ক্রিকেটার, কাতর আবেদন পরিবারের

ক্রিকেটের ২২ গজে বহু কঠিন ম্যাচ খেলেছেন, এবার জীবনের ২২ গজে কঠিন লড়াইয়ে আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান(Shapoor Zadran)। বর্তমানে...

IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়

ইন্টারন্যাশনাল আর্থ ডে উপলক্ষে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ দেশের বৃহত্তম হসপিটালিটি...

”টার্গেট শুধু তৃণমূল, কোলাঘাটের রাস্তা আটকাচ্ছে গদ্দার”: তীব্র আক্রমণ তৃণমূল সভানেত্রীর, মন্তব্য শ্রীজাতকে নিয়েও

প্রথমদফার ভোটের আগের দিন সকালেই শোরগোল। সাহিত্যিক শ্রীজাতের বিরুদ্ধে না কি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই প্রসঙ্গে বুধবার,...