Tuesday, June 23, 2026

প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ কমিশনের

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার ভোটের আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (Election Commission) প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ জারি করেছে। সেখানে বলা হয়েছে ভোটের দিন সকাল ছটা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থীই নিজের বিধানসভা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকে নিজের কেন্দ্রের মধ্যেই থাকতে হবে এবং ভোট চলাকালীন পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আরও পড়ুন: DA মিলবে এ মাসেই! আটকে রেখেছে কমিশন: মমতা

একই সঙ্গে কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভোটের দিন কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, উত্তেজনা ছড়ানো বা গোলমালের মধ্যে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোট প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যাতে ভোটাররা অবাধে, ভয়মুক্ত পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে প্রার্থীদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...