Tuesday, June 23, 2026

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

Date:

Share post:

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর রয়েছে ঠিক তার পাশাপাশি পরবর্তী দফা অর্থাৎ ২৯ এপ্রিলের ভোট প্রচার কেন্দ্রেগুলিতেও আজ নির্বাচনী জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার শহর কলকাতাতে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দুপুর তিনটে নাগাদ বউবাজারে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। এখান থেকে নিজের কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur Assembly) আসবেন মমতা। বিকেল চারটে নাগাদ কাঁসারীপাড়া শীতলা মন্দির থেকে পটুয়াপাড়া পর্যন্ত পদযাত্রা ও জনসংযোগ করবেন দলনেত্রী। আগামী ২৯ তারিখের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র এই ভবানীপুর। ভোটের ময়দানে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই হেভিওয়েট এই প্রচারে নজর সব মহলের।

নিজের ভোটকেন্দ্রে প্রচারের পাশাপাশি আজ যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী দেবব্রত মজুমদার (Debabrata Majumder) এবং অরূপ বিশ্বাসের (Arup Biswas) সমর্থনেও জনসভা করবেন মমতা। বিকেল সাড়ে পাঁচটায় যাদবপুরের বারো ভূত মেলার মাঠে এই কর্মসূচি রয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচি রয়েছে মেটিয়াবুরুজে। ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আব্দুল খালেক মোল্লার সমর্থনে কারবালা পিংক স্কোয়ারে সন্ধ্যা ছটা নাগাদ জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...