Thursday, April 23, 2026

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি ‘অতিথি’ বা ‘ডেলিগেট’রা৷ বুধবারেই রাজ্যে পৌঁছেছেন তাঁরা। দার্জিলিং জেলার পাল চৌধুরী ট্রাইবাল হিন্দি হাই স্কুলের বুথে যাচ্ছেন বলে খবর। কমিশনের ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম’ (IEVP)-এর অধীনে বিশ্বের ১৭টি দেশের মোট ৩৪ জন ডেলিগেট এই সফরে এসেছেন। এই আন্তর্জাতিক প্রতিনিধি দলটি রাজ্যের বেশ কিছু বাছাই করা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর নির্বাচন পদ্ধতিও পর্যবেক্ষণ করবেন তাঁরা। নির্বিঘ্নেই সম্পন্ন হচ্ছে ভোটগ্রহণ আর তাঁরাও ছবি তুলছেন, কথা বলছেন সকলের সঙ্গে। আরও পড়ুন: বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

জানা গিয়েছে, প্রতিনিধি দলে জর্জিয়া, নামিবিয়া, গাম্বিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইৎজ়ারল্যান্ড এবং কেনিয়ার বাসিন্দারা রয়েছেন। খতিয়ে দেখছেন নির্বাচনের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা। শুধু তাই নয়, এই সফরে রয়েছেন আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র প্রতিনিধিরাও। জানা গিয়েছে, ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা বিশ্ব মঞ্চে তুলে ধরতে বিদেশি নাগরিকদের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবারেরও তাঁরা ভোটকর্মীদের সঙ্গেও কথা বলেছেন।

Related articles

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...

বাইক ভাঙচুর-ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

এবার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের বিরুদ্ধের মারধরের অভিযোগ উঠল। বাড়িতে...

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...