Wednesday, June 24, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

Date:

Share post:

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয় দফাতেও (2nd phase of election) অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে শুক্রবার ৭ জেলার জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী অধিকারী আধিকারিক মনোজ আগারওয়াল (CEO Manoj Agarwal)।

২৩ এপ্রিল ১৫২ টি আসনে প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। তা সত্ত্বেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কিংবা কোচবিহারের তুফানগঞ্জ বা দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া – এইসব জায়গায় প্রক্সি ভোটের অভিযোগ এসেছে। কোথাও কোথাও আবার দেরিতে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভ দেখিয়েছেন ভোটাররা। অসন্তুষ্ট সিইও। ইতিমধ্যেই জেলা শাসকের কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফাতে ৭ জেলার ১৪২ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্বে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে আরও কড়াকড়ি করতে চলেছে নির্বাচন কমিশন (EC)। এদিনের বৈঠকে বিভ্রাটহীন ওয়েব কাস্টিং নিয়ে বিশেষ আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...