Thursday, June 25, 2026

বালি পুরসভা নিয়ে বড় ঘোষণা অভিষেকের

Date:

Share post:

বালি পুরসভা নির্বাচন আটকে আছে। দলীয় প্রার্থী কৈলাশ মিশ্রর সমর্থনে জনসভা থেকে বড় ঘোষণা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার, বালির এ.সি. মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে অভিষেক জানান, “বালি পুরসভা নির্বাচন আটকে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ৬ মাসের মধ্যে হয়ে যাবে।“

বালির সমস্যা তুলে ধরে অভিষেক বলেন, “বালি পুরসভা নির্বাচন আটকে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ৬ মাসের মধ্যে হয়ে যাবে। কৈলাশকে জেতান বালির রাশ আমার হাতে থাকবে। আমাদের যারা অপমানিত করেছে। খাওয়া নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা বাংলায় কথা বলি বলে জেলে ঢোকানো হয়েছে অন্য রাজ্যে। আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দেবেন। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। রবীন্দ্রনাথের নাম বিকৃত করছে তাদের জবাব দিন। প্রধানমন্ত্রীকে বলব, ৪ তারিখের পর আসবেন। ভোটের সময় শুধু বেলুড় মঠ গেলে হবে না। ঝালমুড়ি খেলেও হবে না। কলকাতার শুধু ঝালমুড়ি না রসগোল্লা ঘুঘনি সব ভালো। যার দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন সেই দোকানদার বলছেন দিদি বানিয়ে দিয়েছে দোকান। আর তার বাড়ি বিহারে। বিহারে এত কর্মসংস্থান থাকলে এরা এখানে কেন? আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই পাল্টে গেছে। আমাদের খাওয়া নিয়ে কথা বলতে গিয়ে নিজেরাই এখন মাছ খাচ্ছেন।“

এর পরেই বিজেপি নেতৃত্বকে নিশানা করে অভিষেক বলেন, “আমাকে বলছে আমি নাকি গালি দিয়েছি, আমি ১৫ বছরে খারাপ যথা বলিনি। উনি বলছেন উল্টা লটকা দেগা। আমার বাড়ি আমার পাড়া আমার রাজ্য আমার জন্মভূমি তুমি বহিরাগত এসে আমাকে ধমকাবে চমকাবে? আমি শুধু বলেছি মাথা ঠান্ডা রাখুন। মায়েরা, দিদিরা, বোনেরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। দশ হাজার গরিব মানুষ গত দু’বছরে বাংলার বাড়ি পেয়েছেন। কেন্দ্র সরকার বাড়ির টাকা আটকেছে, যদি বিজেপির প্রার্থী প্রমাণ করতে পারে পাঁচ বছরে মোদি সরকার আবাস যোজনায় এক পয়সা দিয়েছে মানুষের জন্য, আমি রাজনীতি ছেড়ে দেব।“

আরও পড়ুন – বহিরাগতদের জন্য মোক্ষম দাওয়াই ‘জয় বাংলা’, বালিতে নাম না করে গদ্দারকে নিশানা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...