Friday, June 26, 2026

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ। সভায় ছিলেন এলাকার তৃণমূল (TMC) সাংসদ মিতালি বাগ (Mitali Bag) এবং দেশ বাঁচাও গণমঞ্চের সৈকত মিত্র, বর্ণালী মুখোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, বিশ্বনাথ চক্রবর্তী, চিত্রা বসু, রন্তিদেব সেনগুপ্ত, সৈয়দ তানভীর নাসরিন, সোমা চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, বিভান ঘোষ, নাজমুল হক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সুশান রায় (Sushan Roy)।পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম দফার ভোট শেষ হতেই দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার হয়েছে রাজনৈতিক প্রচার। রবিবার হুগলিতে বিজেপির হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Sah) ও রাজনাথ সিংয়ের (Rajnath Singh) মতো শীর্ষ নেতারা। তারই পাল্টা হিসেবে একই দিনে আরামবাগে জনসভা করে বিজেপি বিরোধী নাগরিক সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। প্রথম দিন থেকেই বিজেপির বিরুদ্ধে সরব এই সংগঠন ভোটের আগেও বিভিন্ন নাগরিক সভা ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। আরও পড়ুন: রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!এদিনের মঞ্চ থেকেও বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে দেশ বাঁচাও গণমঞ্চ। সংগঠনের সদস্যদের অভিযোগ, যারা নারী সম্মান ও নিরাপত্তার নামে বড় বড় ভাষণ দেয়, তারাই বাস্তবে নারীদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ। বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল বলে আক্রমণ করে তাঁরা বলেন, সাম্প্রদায়িক বিভাজন, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং বাংলার সংস্কৃতি ও মনীষীদের অপমানই এই দলের আসল চরিত্র। বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে অপমান করা এবং মিথ্যে প্রতিশ্রুতির রাজনীতি করে ভোট চাইছে বিজেপি (BJP)।বক্তারা অভিযোগ করেন, বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে বাংলার সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয় এবং সংখ্যালঘুদের স্বার্থে আঘাত করছে। নারী সুরক্ষা ও সাধারণ মানুষের উন্নয়নের নামে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই বিজেপি ভোট চাইছে বলেও কটাক্ষ করা হয়। মোদির মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে দ্বিতীয় দফায় ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে সভা থেকে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...