Friday, June 26, 2026

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

Date:

Share post:

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে(Vaibhav Sooryavanshi)। ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলে এই ঘটনা ঘটে। জোফ্রা আর্চারের বলে ঈশান কিশান কভারের ওপর দিয়ে শট খেললে বলটি বাউন্ডারির দিকে চলে যায়। সেটি আটকাতে দ্রুত দৌড়ে যান বৈভব।

কিন্তু মাঝপথেই হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করে তিনি থেমে যান এবং ব্যথায় কুঁকড়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে এসে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। কয়েক মিনিট পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হবে। এই ঘটনায় রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও পরে স্বস্তির খবর দেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

তিনি জানান, বৈভবের চোট গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। রাঠোর বলেন, “ও হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তবে এখন অনেকটাই ভালো আছে। চিকিৎসা করা হয়েছে, আপাতত ঠিকই দেখাচ্ছে। আগামী এক-দু’দিনের মধ্যে পুরো পরিস্থিতি ভালোভাবে বোঝা যাবে, তবে খুব গুরুতর কিছু বলে মনে হচ্ছে না।” যদিও ম্যাচে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করে ৫টি চার ও ১২টি ছক্কায় ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৭৮.৩৮। চলতি আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই তিনটি দ্রুততম অর্ধশতরান করেছেন বৈভব। শনিবার তিনি আইপিএলে ভারতীয় খেলোয়াড় হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরানও করেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...